মাদকবিরোধী সংবাদ প্রচার করায় অপপ্রচারের শিকার সাংবাদিক বিকে হানিফ♣ নোয়াখালীর চাটখিলে মা/দক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সংবাদ প্রচার করায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের শিকার হয়েছেন সাংবাদিক ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বিকে হানিফ। তিনি অভিযোগ করেছেন, মা/দক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিভিন্ন ক/র্মকাণ্ড নিয়ে সংবাদ প্রচার করায় একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বি/রুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাঁর দাবি, সামাজিকভাবে তাঁর সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ছবি বিকৃত করে বি/ভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। বিকে হানিফ বলেন, সাংবাদিকতার দায়িত্ববোধ থেকেই মাদক ও অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে আসছি। সমাজকে মাদকমুক্ত রাখতে সংবাদমাধ্যমের ভূমিকা অত্যন্ত গু/রুত্বপূর্ণ। কিন্তু মাদকের বিরুদ্ধে কথা বললেই যদি কাউকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হয়, তাহলে তা অত্যন্ত দুঃখজনক। তিনি আরও বলেন, ব্যক্তিগত সম্মানহানি কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে কারও ছবি বিকৃত করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো কোনোভাবেই গ্র/হণযোগ্য নয়। এ ধরনের অপপ্রচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন তিনি #চাটখিল #নোয়াখালী #সংবাদকর্মী #সংবাদ
নোয়াখালীর চাটখিলে মা/দক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সংবাদ প্রচার করায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের শিকার হয়েছেন সাংবাদিক ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বিকে হানিফ।
তিনি অভিযোগ করেছেন, মা/দক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিভিন্ন ক/র্মকাণ্ড নিয়ে সংবাদ প্রচার করায় একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বি/রুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাঁর দাবি, সামাজিকভাবে তাঁর সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ছবি বিকৃত করে বি/ভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।
বিকে হানিফ বলেন, সাংবাদিকতার দায়িত্ববোধ থেকেই মাদক ও অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে আসছি। সমাজকে মাদকমুক্ত রাখতে সংবাদমাধ্যমের ভূমিকা অত্যন্ত গু/রুত্বপূর্ণ। কিন্তু মাদকের বিরুদ্ধে কথা বললেই যদি কাউকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হয়, তাহলে তা অত্যন্ত দুঃখজনক।
তিনি আরও বলেন, ব্যক্তিগত সম্মানহানি কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে কারও ছবি বিকৃত করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো কোনোভাবেই গ্র/হণযোগ্য নয়।
এ ধরনের অপপ্রচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন তিনি