নোয়াখালীর চাটখিল থানা পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের ৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে । গতকাল শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, ফরহাদ পাটোয়ারী (৩০), সিপাত পাটোয়ারী (২০), মো. সজীব (২০) , জাবেদ (৩০) রবিন পাটোয়ারী (২৭), মো. মাসুদ ( ৩০), এমরান সাইন (২৬) ও আবদুল মোতালেব (৩০)।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে বলেন , গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।








