1. admin@dailybkkagojerbarta.com : admin : md Hanif
  2. hanifbk@gmail.com : BK Hanif : BK Hanif
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাঁচগাও ইউনিয়ন মাটি কেটে নেওয়ার অভিযোগে আসিফ নামের এক সাবেক ছাত্রদল নেতা আটক. নোয়াখালী #চাটখিলে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে #চাটখিলে বিএনপির বিক্ষোভ মিছিল। রাউজানের নোয়াপাড়াতে এক ব্যবসায়ীকে ছু’রিকা’ঘাত করে হ’ত্যাচে’ষ্টাকারী ঘা’তক সাব্বিরকে দেশি-বিদেশী অ’স্ত্রসহ গ্রে’প্তার করেছে পুলিশ। নোয়াখালী চাটখিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে রাজপথে থাকার প্রত্যয় বি কে হানিফ। চাটখিলের মোহাম্মদপুর রাজার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত কমিটির পরিচিতি ও মা সমাবেশ অনুষ্ঠিত! নোয়াখালী চাটখিলে পৌরসভা ৬নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডে তথ্য সংগ্রহ পরিদর্শন জনাব ব্যারিষ্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন, মাননীয় সংসদ সদস্য। জনাব মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার চাটখিল। কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপনকে ঢাকার উত্তরা বৌ-বাজার এলাকা থেকে গ্রেপ্তার নাশকতাকারীদের মাস্টার প্ল্যান পুলিশের হাতে। চাটখিল পৌরসভা বিএনপির নেতার মূর্ত্যুর খবর শুনে হাসপাতালে মাহবুব উদ্দিন খোকন। চাটখিলে যৌথ অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার।

নাশকতাকারীদের মাস্টার প্ল্যান পুলিশের হাতে।

  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৪৬ বার পঠিত
60

facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button
messenger sharing button
print sharing button

রাজধানী ঢাকাসহ সারা দেশে হঠাৎই বেড়েছে ককটেল নিক্ষেপ, বাসে অগ্নিসংযোগ এবং বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড। এসব ঘটনায় নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জনমনে আতঙ্ক তৈরি এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির যে কোনো অপচেষ্টা রুখে দিতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। অপতৎপরতার নেপথ্যে থাকা পরিকল্পনাকারী ও ‘গেরিলা সেল’-এর সদস্যদের সুনির্দিষ্ট তালিকা এখন পুলিশ ও গোয়েন্দা সংস্থার হাতে। পুলিশ সদর দপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং গোয়েন্দা সংস্থাগুলোর যৌথ প্রচেষ্টায় এ তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকায় পলাতক শীর্ষ নেতা, স্থানীয় পর্যায়ের পদধারী নেতা এবং অর্থ জোগানদাতাদের নামও রয়েছে। তালিকাভুক্ত অনেকেই এরই মধ্যে গোয়েন্দা জালে বন্দি রয়েছেন। দ্রুতই নেপথ্য ইন্ধনদাতাদের পরিচয় সামনে আনা হবে। এছাড়া সাইবার মনিটরিংয়ের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকা উসকানিদাতাদেরও চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি ৫ সহস্রাধিক ক্যাডারের মুভমেন্ট নজরদারির আওতায় আনা হয়েছে। খবর দায়িত্বশীল সূত্রের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, নাশকতার শিকড় উৎপাটনে মন্ত্রণালয়ের উদ্যোগে পুলিশ, এসআরবি, বিজিবি এবং গোয়েন্দা কর্মকর্তাদের নিয়ে ইতোমধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকগুলো থেকে যে কোনো বিশৃঙ্খলা কঠোর হস্তে দমনের নির্দেশ দেওয়া হয়েছে। শিগ্গিরই আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হবে জানিয়ে সূত্র বলছে, ওই সভা থেকে দেশজুড়ে আরও কঠোর ও সমন্বিত অভিযানের নির্দেশনা আসতে পারে। এছাড়া নিষিদ্ধ সংগঠন ঠেকাতে বিএনপিসহ দায়িত্বশীল রাজনৈতিক শক্তিগুলো এক হয়ে মাঠে নামার পরিকল্পনা করছে। পাশাপাশি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের সতর্কাবস্থায় মাঠে থাকার নির্দেশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক BK কাগজের বার্তা
Theme Customized By Shakil IT Park