শ্রীনগরে ৯৫ ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার।
প্রকাশের সময় :
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
৫২
বার পঠিত
শ্রীনগরে ৯৫ ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার।
শ্রীনগরে ৯৫ ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শ্রীনগর থানা পুলিশ জানায়, শুক্রবার (২ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটে শ্রীনগর থানাধীন ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই মো. মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বাধীন পুলিশের একটি দল। এ সময় কুতুবপুর এলাকার মো. সাবির শেখ (২৬) ও উত্তর মান্দ্রা এলাকার মো. রতন তালুকদার (২৭)কে গ্রেপ্তার করা হয়। তাদের দেহ তল্লাশি করে ৭৫ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে পুলিশের দাবি। অন্যদিকে, একই রাতে শ্রীনগরের বাড়ৈখালী বাজার থেকে সরকারি হাসপাতালগামী সড়কের সেবকসংঘ ক্লাবের সামনে অভিযান চালিয়ে মো. রাজু হোসেন (৩৮)কে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তার পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। শ্রীনগর থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
79
শ্রীনগরে ৯৫ ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শ্রীনগর থানা পুলিশ জানায়, শুক্রবার (২ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটে শ্রীনগর থানাধীন ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই মো. মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বাধীন পুলিশের একটি দল। এ সময় কুতুবপুর এলাকার মো. সাবির শেখ (২৬) ও উত্তর মান্দ্রা এলাকার মো. রতন তালুকদার (২৭)কে গ্রেপ্তার করা হয়। তাদের দেহ তল্লাশি করে ৭৫ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে পুলিশের দাবি।
অন্যদিকে, একই রাতে শ্রীনগরের বাড়ৈখালী বাজার থেকে সরকারি হাসপাতালগামী সড়কের সেবকসংঘ ক্লাবের সামনে অভিযান চালিয়ে মো. রাজু হোসেন (৩৮)কে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তার পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
শ্রীনগর থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।