1. admin@dailybkkagojerbarta.com : admin : md Hanif
  2. hanifbk@gmail.com : BK Hanif : BK Hanif
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নোয়াখালী চাটখিলে পৌরসভা শ্রমিকলীগ নেতা নাসির উদ্দীন নাসু গাজী কে চাটখিল থানার পুলিশ গ্রেফতার করে,, বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রে’প্তা’র! ২। দাউদকান্দিতে বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ৩৬ হাজার ইয়াবা উদ্ধার; টেকনাফের চালক গ্রেপ্তার। সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি ও ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার। চাটখিলে প্রযুক্তি ও বিজ্ঞান মন্ত্রণালয়, সভাপতি মো: আনোয়ার হোসেন সচিব এর আগমন উপলক্ষে উপস্থিত ছিলেন জনাব মিজানুর রহমান উপজেলা নির্বাহী অফিসার। কুমিল্লার দাউদকান্দিতে বিদেশি পিস্তল, ০৭ রাউন্ড গুলি ও ৩৬,০০০ পিস ইয়াবা উদ্ধার; পিকআপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নোয়াখালী কর্তৃক অভিযান পরিচালনা করে ৩০০ (তিনশত) পিস ইয়াবা সহ ০১ জন আসামি গ্রেফতার। শ্রীনগরে ৯৫ ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার। সরকারের গ্রিন সিগন্যাল পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী. আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নোয়াখালী জেলা পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে জেলা ও উপজেলার হিন্দু ধর্মীয় নেতাদের উপস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সভা অনুষ্ঠিত।

চাটখিলে শ্বশুর বাড়িতে যুবকের আত্মহত্যা নোয়াখালীর চাটখিলের যুবক লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নে শশুর বাড়িতে আত্মহত্যার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পঠিত
26

চাটখিলে শ্বশুর বাড়িতে যুবকের আত্মহত্যা

মামুন চৌধুরী চাটখিল (নোয়াখালী)
নোয়াখালীর চাটখিলের যুবক লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নে শশুর বাড়িতে আত্মহত্যার খবর পাওয়া গেছে। নোয়াখালী চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের ঈদা গাজি পাটোয়ারী বাড়ির নুরুজ্জামানের ছেলে মোহন (৩২) তার শ্বশুরবাড়িতে আত্মহত্যার খবর পাওয়া গেছে। ভিকটিমের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বিকাল ৪টায় পরিবারের কাছে খবর আসে ভিকটিম তাহার শশুর বাড়ী লক্ষীপুরের চন্দ্রগন্জ থানাধীন ৯নং উত্তর জয়পুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের অন্তর্গত গুজার দিঘীর পাড়ে শশুরের নিজ বসত ঘরে বিষপান করে, তাহার পরিবারের সদস্যরা খবরশুনে মোহনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে চাটখিল সরকারী হাসপাতালে নিয়ে যায়, প্রাথমিক চিকিৎসার পরে তাহাকে নোয়াখালী সদর হাসপাতাল নেওয়ার পরে সন্ধ্যা আনুমানিক ৭:২৫ মিনিট ভিকটিম মোহন মৃত্যুবরণ করেন। রাতে লাশ ভিকটিমের নিজ বাড়ী নিয়ে আসলে খবর পেয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ রাত আনুমানিক ৩টার সময় এসআই মোসলেহ উদ্দিনকে পাঠিয়ে মৃত দেহের ময়নাতদন্তের জন্য পূনরায় নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করেন। ভিকটিম মোহনের শশুরের নাম নবী উল্যাহ প্রকাশ চেয়ারম্যান, স্ত্রী মিতু, ভিকটিমের ৪ বছর বয়সী ১টা ছেলে সন্তান আছে। জানা যায় ভিকটিম মোহনের স্ত্রী দীর্ঘদিন যাবত তাহার বাবার বাড়ীতে অবস্থান করছেন, ভিকটিম মোহন বারংবার স্ত্রীকে ফেরত আনতে চাইলেও তাহার স্ত্রী এবং শশুর বাড়ীর লোকজন তাকে নানা ধরণের মানসিক অত্যাচারসহ গালমন্দ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক BK কাগজের বার্তা
Theme Customized By Shakil IT Park