বেগমগঞ্জে ৯০ হাজার টাকার নিষিদ্ধ বাজিসহ গ্রেফতার ১ নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজিসহ ফজলুল করিম রুমন
প্রকাশের সময় :
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
২২
বার পঠিত
বেগমগঞ্জে ৯০ হাজার টাকার নিষিদ্ধ বাজিসহ গ্রেফতার ১ নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজিসহ ফজলুল করিম রুমন
বেগমগঞ্জে ৯০ হাজার টাকার নিষিদ্ধ বাজিসহ গ্রেফতার ১ নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজিসহ ফজলুল করিম রুমন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধার করা বাজির আনুমানিক বাজারমূল্য ৯০ হাজার ৩৪০ টাকা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার। এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী ডিবি রোডস্থ ‘আব্দুর রাজ্জাক অ্যান্ড সন্স’ দোকানের দ্বিতীয় তলার গোডাউন থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ফজলুল করিম রুমন চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের করিমপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
46
বেগমগঞ্জে ৯০ হাজার টাকার নিষিদ্ধ বাজিসহ গ্রেফতার ১ নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজিসহ ফজলুল করিম রুমন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধার করা বাজির আনুমানিক বাজারমূল্য ৯০ হাজার ৩৪০ টাকা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার।
এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী ডিবি রোডস্থ ‘আব্দুর রাজ্জাক অ্যান্ড সন্স’ দোকানের দ্বিতীয় তলার গোডাউন থেকে তাকে আটক করা হয়।