
রামগঞ্জে মাদকবিরোধী র্যালি আলোচনা সভা
(লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী বিশাল সমাবেশ, পথসভা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নাগমুদ ঈদগাহ ময়দানে রামগঞ্জ থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ভোলাকোট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম মজুমদারের সভাপতি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন।
সভায় সঞ্চালনা করেন ভোলাকোট ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হাফিজ আহমেদ ও হুমায়ূন কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মোজাম্মেল হক মজু, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনোয়ার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতু, এজিএস আবুল কাশেম, আব্দুল হামিদ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক মাইন উদ্দিন মোল্লা ভুটু, ইউনিয়ন বিএনপি যুগ্নসাধারণ সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মামুন, ভোলাকোট ইউনিয়নের সাবেক আমীর হুমায়ূন কবির ও আবু সালেহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা মাদক বিরোধী সোসাইটি সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবদলের নেতা রাশেদুল ইসলাম।
ভোলাকোট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদ উদ্দিন রুবেল এর নেতৃত্ব মাদক বিরোধী বিশাল মিছিল নিয়ে আলোচনা সভায় অংশ নেন।।
- এছাড়া ভোলাকোট ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার সচেতন মহলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর ভূমিকা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে মাদকবিরোধী একটি র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।