রামগঞ্জে মাদক কাারবারীদের ডন যুবলীগের সাবেক নেতা আটক
লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদক সেবন ও মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নেওয়ামুল মাওলা মিরনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নেওয়ামুল মাওলা মিরন রামগঞ্জ উপজেলার দরবেশপুর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক সেবন ও মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে পুলিশ যাচাই-বাছাই করছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
তবে নেওয়ামুল মাওলা মিরনের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সবসময় সত্য সংবাদ প্রচার করা হয়।
দৈনিক বিকে কাগজের বার্তা