বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত ০১(এক) জন পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার, নোয়াখালী...
অদ্য মঙ্গলবার নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত নোয়াখালী জেলায় বিদ্যমান পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে এএসআই (নিরস্ত্র) পদ হতে নাছিমা আক্তার এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র্যাংক ব্যাজ পড়িয়ে দেন নোয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয়।
র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান শেষে মাননীয় পুলিশ সুপার মহোদয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বোচ্চ সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব আহমেদ পেয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নোয়াখালী।
সবসময় সত্য সংবাদ প্রচার করা হয়।
দৈনিক বিকে কাগজের বার্তা