1. admin@dailybkkagojerbarta.com : admin : md Hanif
  2. hanifbk@gmail.com : BK Hanif : BK Hanif
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নোয়াখালী চাটখিলে পৌরসভা শ্রমিকলীগ নেতা নাসির উদ্দীন নাসু গাজী কে চাটখিল থানার পুলিশ গ্রেফতার করে,, বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রে’প্তা’র! ২। দাউদকান্দিতে বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ৩৬ হাজার ইয়াবা উদ্ধার; টেকনাফের চালক গ্রেপ্তার। সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি ও ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার। চাটখিলে প্রযুক্তি ও বিজ্ঞান মন্ত্রণালয়, সভাপতি মো: আনোয়ার হোসেন সচিব এর আগমন উপলক্ষে উপস্থিত ছিলেন জনাব মিজানুর রহমান উপজেলা নির্বাহী অফিসার। কুমিল্লার দাউদকান্দিতে বিদেশি পিস্তল, ০৭ রাউন্ড গুলি ও ৩৬,০০০ পিস ইয়াবা উদ্ধার; পিকআপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নোয়াখালী কর্তৃক অভিযান পরিচালনা করে ৩০০ (তিনশত) পিস ইয়াবা সহ ০১ জন আসামি গ্রেফতার। শ্রীনগরে ৯৫ ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার। সরকারের গ্রিন সিগন্যাল পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী. আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নোয়াখালী জেলা পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে জেলা ও উপজেলার হিন্দু ধর্মীয় নেতাদের উপস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সভা অনুষ্ঠিত।

দাউদকান্দিতে বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ৩৬ হাজার ইয়াবা উদ্ধার; টেকনাফের চালক গ্রেপ্তার।

  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পঠিত
22

দাউদকান্দিতে বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ৩৬ হাজার ইয়াবা উদ্ধার; টেকনাফের চালক গ্রেপ্তার

 

কুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দসহ চালক মো. জাকারিয়া ইদ্রীসকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, ৯ অক্টোবর রাত ২টা ১০ মিনিটের দিকে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট পরিচালনা করে।

এ সময় একটি পিকআপে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে পিকআপের বডির ওপরের স্টিলের পাত কেটে বিশেষ কৌশলে তৈরি করা গোপন স্থানে তল্লাশি চালিয়ে ৩৩টি জ্যামিতি বক্সের মধ্যে ১৮০টি প্যাকেটে রাখা ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় পিকআপটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার জাকারিয়া ইদ্রীস টেকনাফের হ্নীলা ইউনিয়নের নীলা এলাকার বাসিন্দা। তিনি মৃত শফিকুর রহমানের ছেলে।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র, গুলি, ম্যাগাজিন, ইয়াবা ও জব্দ করা পিকআপের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক BK কাগজের বার্তা
Theme Customized By Shakil IT Park