জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নোয়াখালী কর্তৃক অভিযান পরিচালনা করে ৩০০ (তিনশত) পিস ইয়াবা সহ ০১ জন আসামি গ্রেফতার।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ:
নোয়াখালী জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ও/সি, ডিবি, নোয়াখালীর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মিনহাজুল আবেদীন সঙ্গীয় ফোর্সসহ ০৩ অক্টোবর ২০২৬ খ্রিঃ তারিখ, ১৪:৩০ ঘটিকার সময় বেগমগঞ্জ থানাধীন নরোত্তমপুর সাকিনের মরহুম ইউসুফ চেয়ারম্যানের কাচারী বাড়ীর সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ সাকিব হোসেন(২৬), পিতা-মোঃ সাখাওয়াত হোসেন, মাতা-কামরুন্নাহার কলি, সাং-করিমপুর (লাতু হাজী বাড়ি), ০৬নং পৌর ওয়ার্ড, চৌমুহনী পৌরসভা, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালীকে আটক করে এবং তাহার দেহ তল্লাশি করিয়া ৩০০ (তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
সবসময় সত্য সংবাদ প্রচার করা হয়।
দৈনিক বিকে কাগজের বার্তা