চাটখিলের মোহাম্মদপুর রাজার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত কমিটির পরিচিতি ও মা সমাবেশ অনুষ্ঠিত
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর রাজার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি মাচুমা আক্তার (বিএসএস)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর (এমএ)।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং উপস্থিত সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সহ-সভাপতি নুরনবী চৌধুরী (এসএসসি), ভূমিদাতা সদস্য আবুল বাশার, অভিভাবক সদস্য মিজানুর রহমান বেপারী, বিদ্যোৎসাহী সদস্য সাবিনা ইয়াসমিন (এসএসসি), শিক্ষক প্রতিনিধি জাফর আহাম্মদ (এসএসসি) ও কুলচুম আক্তার (বিএ), এবং সদস্য হাসান আহাম্মদ (এসএসসি, অবসরপ্রাপ্ত), সোলেমান, ইউচুফ আলি ও মর্জিনা আক্তার (এসএসসি)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যরা এমন একটি সুন্দর, যোগ্য ও গতিশীল কমিটি উপহার দেওয়ার জন্য নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন-এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি তারা বিদ্যালয়ের সার্বিক অবকাঠামো ও শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরবর্তীতে অনুষ্ঠিত মা সমাবেশে বক্তারা মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে মায়েদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, বাড়িতে পড়াশোনার পরিবেশ তৈরি এবং নৈতিক শিক্ষায় গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।
এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক অভিভাবক (মা) উপস্থিত ছিলেন।
সবসময় সত্য সংবাদ প্রচার করা হয়।
দৈনিক প্রথম আমার সংগ্রাম