1. admin@dailybkkagojerbarta.com : admin : md Hanif
  2. hanifbk@gmail.com : BK Hanif : BK Hanif
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নোয়াখালী চাটখিলে পৌরসভা শ্রমিকলীগ নেতা নাসির উদ্দীন নাসু গাজী কে চাটখিল থানার পুলিশ গ্রেফতার করে,, বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রে’প্তা’র! ২। দাউদকান্দিতে বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ৩৬ হাজার ইয়াবা উদ্ধার; টেকনাফের চালক গ্রেপ্তার। সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি ও ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার। চাটখিলে প্রযুক্তি ও বিজ্ঞান মন্ত্রণালয়, সভাপতি মো: আনোয়ার হোসেন সচিব এর আগমন উপলক্ষে উপস্থিত ছিলেন জনাব মিজানুর রহমান উপজেলা নির্বাহী অফিসার। কুমিল্লার দাউদকান্দিতে বিদেশি পিস্তল, ০৭ রাউন্ড গুলি ও ৩৬,০০০ পিস ইয়াবা উদ্ধার; পিকআপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নোয়াখালী কর্তৃক অভিযান পরিচালনা করে ৩০০ (তিনশত) পিস ইয়াবা সহ ০১ জন আসামি গ্রেফতার। শ্রীনগরে ৯৫ ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার। সরকারের গ্রিন সিগন্যাল পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী. আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নোয়াখালী জেলা পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে জেলা ও উপজেলার হিন্দু ধর্মীয় নেতাদের উপস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সভা অনুষ্ঠিত।

আইজিপি মহোদয়ের সাথে বাংলাদেশ পুলিশ ডজবল (পুরুষ) চ্যাম্পিয়ন টিমের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত
38

আইজিপি মহোদয়ের সাথে বাংলাদেশ পুলিশ ডজবল (পুরুষ) চ্যাম্পিয়ন টিমের সৌজন্য সাক্ষাৎ

“ভিসতা ৫ম জাতীয় ডজবল প্রতিযোগিতা (পুরুষ ও নারী)-২০২৬” এর চূড়ান্ত প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ ডজবল টিমের সদস্যগণ ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির, বিপিএম মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এ সময় রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজি (ভারপ্রাপ্ত) ও বাংলাদেশ পুলিশ থ্রোবল, ডজবল, ল্যাক্রোসবল সিস্টোবল ও রকবল ক্লাবের সভাপতি ব্যারিস্টার জিল্লুর রহমান এবং পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (ড্রয়িং অ্যান্ড ডিসবার্সমেন্ট) ও ক্লাবের সম্পাদক মোঃ শফিকুল ইসলামসহ খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ডজবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী (২৫-২৬ সেপ্টেম্বর ২০২৬) এ প্রতিযোগিতা রাজধানীর মিরপুর গোলারটেক মাঠে অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করে। বাংলাদেশ পুলিশ ডজবল (পুরুষ) দল বনাম ফিরোজ স্মৃতি সংসদ, নড়াইল দলের মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশ ডজবল (পুরুষ) দল ৮-২ পয়েন্টের বড় ব্যবধানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক BK কাগজের বার্তা
Theme Customized By Shakil IT Park